September 27, 2026, 6:14 am
শিরোনামঃ
পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত হলেন মো.বুলবুল আহমেদ সজীব। এসময় তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল.৫ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার

এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, সোমবার (২৯জানুয়ারি) বিকেলে কোতোয়ালী থানাধীন বলাশপুর মরাখোলা এলাকার স্বাধীন বাংলা একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের এর পক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায় -অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদা ন্নোতিপ্রাপ্ত)মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশে একটি টিম বলাশপুর মরাখোলা এলাকার স্বাধীন বাংলা একাডে মির সামনে সজীবকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করলে এ সময় সজীবের সমার্থক ও কিছু দুষ্কৃতিকারী আত্মীয়-স্বজন গোয়েন্দা পুলিশের উপর হামলা চালায়।

পরিস্থিতি বেশ নাজুক অবস্থা হওয়ায় গোয়েন্দা পুলিশের টিম আরও বৃদ্ধি করা হয় এ সময় সজীবের সমর্থক দুষ্কৃতকারী কারী বাহিনী এবং গোয়েন্দা পুলিশের মাঝে পাল্টা-পাল্টি আক্রমণ হওয়ায় পুলিশের কয়েকজন সদস্য আহত হলে তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি জানান- এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST