July 30, 2026, 7:33 pm
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে পবিত্র ঈদ উল আযহা’য় যানজট নিরসনে কঠোর অবস্থানে পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে সারা বছর যানজট লেগে থাকে। প্রতিদিন ব্রহ্মপুত্রের ওপর সরু বাংলাদেশ-চীন মৈত্রী বা পাটগুদাম সেতু পেরি য়ে আশপাশের জেলা শেরপুর,জামালপুর,নেত্রকোনা ও কিশোরগঞ্জ চলাচল করে শত শত যানবাহন। ঈদের আগে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। ঈদে ময়মনসিংহ নগরীর ওপর দিয়ে কয়েকটি জেলার গাড়ি যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এ ছাড়া ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক,ঢাকা-ময়মনসিংহ সড়কেও ঈদযাত্রায় যানজটের ভোগান্তি পোহাতে হয়। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর যানজটহীন ঈদযাত্রা উপ হার নানা পদক্ষেপ নিয়েছে ময়মনসিংহের পুলিশ প্রশাসন। এতে সড়কগুলোতে নিয়ম মেনে চলছে যানবাহন।

এদিকে,আসন্ন ঈদ-উল-আযহা ঈদ কে সামনে রেখে জন-গনের সুবিধার জন্য ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ,শম্ভুগঞ্জ মোড়,দিঘারকন্দা বাইপাস যানজট নিরসনে বিভিন্ন স্হান পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্ম দ ভূঞা। ঈদুল আযহাকে সামনে রেখে সময়োপযোগী কতিপয় নির্দেশনা দেন তিনি।

নির্দেশনাগুলো হচ্ছে-যাত্রী সাধারণের কাছ থেকে অতিরি ক্ত ভাড়া আদায় ও সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে স্বাভাবিক যাত্রায় বিঘ্ন ঘটানো যাবে না। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দ,টি আই প্রশাসন সৈয়দ মাহবুবুর রহমান,জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ জেলা মটরজান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানুসহ অন্যান্য নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST