October 23, 2026, 5:05 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ মহানগরীর ৩৩নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বডি মাসুদকে ১২ লাখ টাকার ভারতীয় চোরা চালানের জিরাসহ গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১ ঘটিকার সময় সদর উপজেলার রঘুরামপুর টানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, পুলিশ সুপার কামরুল হাসানের নির্দেশে কোতোয়ালী মডেল অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ শিবিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই মহসিন আলম, এসআই রিপন, এসআই কামরুজ্জামান, এসআই হাফিজ গোপন সংবাদের ভিত্তিতে শাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ৩০ কেজি ওজনের (৪০ বস্তা), ১২শ কেজি, ১২ লাখ টাকার ভারতীয় চোরা চালানের জিরা উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশ গ্রেফতারের খবর নিশ্চিত করে জানিয়েছে, মাসুদের বসত বাড়ীতে টিনের চালা একটি গোডাউন থেকে ভারতীয় চোরা চালানের জিরা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়েছে। চোরা কারবারির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায় ময়মনসিংহ – হালুয়াঘাট রোডে অবৈধ ভাবে সীমান্ত দিয়ে আসা জিরা সহ বিভিন্ন ভারতীয় পণ্য আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।



Our Like Page
Developed by: BD IT HOST