প্রথম বাংলা – বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মন সিংহে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৫ জানুয়ারী বিকাল ৩টায় নগরীর শিকারী কান্দা মহাসড়ক সংলগ্ন (মাল্টি পারপাস আবাসিক এর পাশে) জেলা পুলিশের আয়োজনে এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপি এম সেবা) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআই জি দেবদাস ভট্টাচার্য। সমাবেশ শেষে গ্রাম পুলিশ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়ে ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউছুফ খান পাঠান,জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর ইসলাম ফকির,মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিত রায় উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মাঝে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ সহ রাজনৈতিক,সামাজিক,জনপ্রতিনিধি ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।