প্রথম বাংলা – স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৪ ময়মনসিংহে পালিত হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় ও জেলা প্রশাসন, ময়মনসিংহ কনজিউমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) ময়মনসিংহ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৫মার্চ ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল হক মৃদুল,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক আব্দুস সালাম, ক্যাবের সভাপতি এডভোকেট এম এ কাশেম, ক্যাবের সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ, ক্যাবের সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, সম্পাদক শাহনাজ নাহিদ খান, মেছুয়া বাজার ব্যাংক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আজাদ সেলিম, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজেট সিইও তপন কুমার ভট্টাচার্য, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ব্যবসায়িক সমিতি হেরা ট্রেড সেন্টারের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, বিভাগীয় মৎস্য দপ্তরের মৎস্য কর্মকর্তা ডঃ মুহাম্মদ সালাহ উদ্দিন কবির,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আলাউদ্দিন এবং ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ।
স্বাগত বক্তব্যে উপপরিচালক বলেন, ময়মনসিংহ বিভাগের জেলা সমূহের ২০২৩-২৪ অর্থবছরে জুলাই ২৩ থেকে ফেব্রুয়ারি ২৪ পর্যন্ত মোট ৪১৮টি বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
৩ হাজার ১৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান তদরকি করা হয়েছে তার মধ্যে ৯৩৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৪৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করে শতভাগ টাকা সরকারি কোষাগরে জমা করা হয়েছে।
লিফলেট ও প্যাম্পলেটের এর মাধ্যমে জনসাধারণকে ভোক্তা অধিকার আইন ২০০৯ বিষয়ে অবহিত করন ক রা হচ্ছে।এর পাশাপাশি বিভিন্ন বিভাগ ও জেলাসহ এম নকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেমিনার,সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে ভোক্তাকে তার অধিকারসম্পর্কে সচেতন করা হচ্ছে।অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ও ফেজবুক পেজে বিভিন্ন ভিডিওআপলোডে র মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভায় জানানো হয়,ময়মনসিংহ বিভাগাধীন জেলা সমূ হে ২০২৩- ২৪ অর্থবছরের জুলাই ২০২৩ থেকে ফেব্রু য়ারি ২৪ পর্যন্ত মোট ১০৪ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।অভিযোগ নিষ্পত্তির হার ৮৯%।তন্মধ্যে ১৪ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মো ট ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে ২৫% হিসেবে ১৩ জন ভোক্তাকে ১২ হাজার ৮৭৫ টাকা প্র ণোদনা দেওয় হয়। অবশিষ্ট ৩৮ হাজার ৬২৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
সভায় আরও জানানো হয়,বাজার মনিটরিং করারমাধ্য মে জনগণ সুফল পাচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অ ধিদপ্তর,বিএসটিআই ও ক্যাব একযোগে কাজ করলে বাজার মনিটরিং করা আরও সহজতর হতো। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সামাজিক আন্দোলন তৈরি করা ও তার বাস্তবায়ন করতে হবে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,আমরা কি ন্তু সবাই ভোক্তা।আমরা পরস্পর পরস্পরের প্রতি নির্ভ রশীল। ব্যবসায়ীদের স্বচ্ছ মনোভাব নিয়ে ব্যবসা করা উচিত এবং সবার কথা চিন্তা করা উচিত।সেই সাথে স্ব চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আপনাদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা আমাদের উ দ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ভোগ্য পণ্য ভোগ করতে পারে সেটা নিশ্চি ত করা।
পণ্যের মূল্য,মান ও পরিমাণ এই তিনটি জিনিস ঠিকরা খলে তো আর কোন সমস্যা নেই। অতিরিক্ত মুনাফা লা ভের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সরকার যেনি র্ধারিত মূল্য বেঁধে দিয়েছে সেই মূল্যে পণ্য ক্রয় বিক্রয় করতে হবে।ব্যবসা করা মানে হচ্ছে সেবা করা আর এ সেবাটা যেন স্বচ্ছ থাকে সেদিকে সবার নজর দেওয়া দরকার।
তিনি ভোক্তাদের উদ্দেশ্যে বলেন,চাহিদার তুলনায় বে শি পরিমাণে পণ্য ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। তাদের একসাথে পণ্য না কিনে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে ক্রয়ের আহবান জানান।