প্রথম বাংলা – ময়মনসিংহ আকুয়া বাইপাস র্যাব -১৪ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গল বার দুপুরে বিশেষ প্রীতিভোজে প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত আইজিপি গ্রেড-১ এম খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম মহাপরিচালক উপস্থিত থেকে কেক কাটা অনুষ্ঠানে যোগদেন এবং পরে প্রীতিভোজে সাংবাদিকদের সাথে অংশ নেন।
এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকগন,র্যাব -১৪ পরিচালক মহিবুল হোসেন,ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উন্মে সালমা,রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন,জেলা প্রশাসক দিদারে আলম মোহান্মদ মাক সুদ চৌধুরী,জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভুইয়া,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচাল ক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস,বিজিবি র পরিচালক,
প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতরায় সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।প্রীতিভোজের পর ২৫০ জন অস হায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত আই জিপি খুরশেদ হোসেন।