প্রথম বাংলা – তথ্যই শক্তি, জানবো জানাবো দূর্নীতি রুখ বো” এই শ্লোগান ধারণ করে “তথ্য অধিকার ক্যাম্পেইন -২০২৩ ও তথ্য অধিকার আইন -২০০৯” শীর্ষক ওরিয়েন্টেশন আজ বুধবার ২৯ নভেম্বর বেলা ১১ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ কতৃক আয়োজিত এ ওরিয়েন্টেশনে গণমাধ্যম ব্যক্তিবর্গ ও সমমনা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
সভাপতিত্ব করেন সনাক ময়মনসিংহ এর নব নির্বাচিত সভাপতি শহিদুজ্জামান পরাগ,মূল বক্তব্য উপস্থাপন করেন নোমান।
সঞ্চালনায় ছিলেন সনাকের বিদায়ী সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা। সমাপনী পর্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন।অংশ গ্রহণকারীদের প্রত্যেককে বিশেষ গিফট প্রদান করা হয়।