November 22, 2026, 11:39 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে সোর্স পরিচয়ে নিরীহ জনগণকে হয়রানি

Reporter Name

স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ নগরীতে এক সোর্স কর্তৃক নিরীহ জনগণকে হয়রানির অভিযোগ উঠেছে।

জানা যায় পুলিশের সোর্স পরিচয়ে মিথ্যা অভিযোগ দিয়ে নিরীহ জনগণকে হয়রানি করছে রানা নামে এক ব্যক্তি। তার রয়েছে ফাঁড়ি ও থানা পুলিশের কয়েকজন এসআই ও এএসআই এর সাথে যোগাযোগ। ময়মনসিংহ নগরীর চামড়া গুদাম, আকুয়া, পুরোহিত পাড়া এলাকা সহ বিভিন্ন এলাকার অর্ধশত নিরীহ জনগণকে মিথ্যা অভিযোগে পুলিশ কর্তৃক হয়রানি করছে।

তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানা পুলিশের নামে নিরী হ জনগণকে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেফতার করিয়ে টাকা নিয়ে হয়রানি করার রয়েছে অনেক অভিযোগ। আকুয়া এলাকার নুরুল ইসলাম কয়েকমাস আগে পুলিশের হাতে গ্রেফতার হলে তার অভিভাবক থানায় আসলে থানার সামনে থাকা সোর্স রানা থানার ভিতরে না নিয়ে পুলিশ সদস্যদের নামে টাকা নিয়ে চলে যায়।

চামড়ার গুদাম এলাকার রনি নামে এক ব্যক্তি কিছু দিন আগে পুরোনো একটি অভিযোগে গ্রেফতার হয়জানতে পেরে সোর্স রানা থানা হাজত থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে রনির পিতার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয়। এর কম অনেক অভিযোগ রয়েছে রানার বিরুদ্ধে এ খবর জান তে পেরে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জশাহ কামাল আকন্দ থানার ডিউটি থাকা অফিসারদের কঠোর নির্দেশ দিয়েছে রানা থানায় আসলে আটক করতে থানায় আসতে পারবে না।



Our Like Page
Developed by: BD IT HOST