June 2, 2026, 3:02 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে স্বৈরাচার আমলের গণপূর্তের দূর্নীতি গ্রস্ত প্রকৌশলী এনামুল হকের কুটির জোর কোথায় 

Reporter Name

ভ্রাম্যমান প্রতিনিধিঃ তালহা চৌধুরী রুদ্র।

বিগত স্বৈরাচার হাসিনা সরকারের ধূসর  ময়মনসিংহের গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) এনামুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জাল-জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

সূত্র মতে, ২০২১-২০২২ অর্থ বছরে  ময়মনসিংহ  গণপূর্ত বিভাগের, কেন্দুয়া গনপূর্ত উপ বিভাগ অফিসের সৌন্দর্য্য বৃদ্ধি ও মেরামতের বরাদ্দ আত্বসাৎ সহ তৎকালীন  নিবার্হী প্রকৌশ লীকে ম্যানেজ করে ও কাজের রেট গোপন করে টেন্ডার দিয়ে কাজ বাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ এর  অভিযোগ উঠে ছে।

জানা গেছে,সংশ্লিষ্ট দফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি ই) এনামুল হক, তিনি তার মনোনীত লাইসেন্স দিয়ে নিয়মিত ঠিকাদারি কাজ করে আসছেন। তদন্ত করলে তিনি যোগদানের পর থেকে এ পর্যন্ত, কোন কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কে বেশি বেশি কাজ দেওয়া হয়েছে, কারা কারা বাদ পড়েছেন বা বঞ্চিত হয়েছেন, সব কিছুই বেরিয়ে আসবে বলে মনে করেন অনেকে।

জানা গেছে, অনেক ঠিকাদারকে তাদের লাইসেন্সের প্রোফাইল ভারী করার কথা বলে না জানিয়ে সেই লাইসেন্স দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করতেন তিনি ।

কাজের  রেট গোপন করে এনামুল হক  তার মনোনীত লাইসেন্স দিয়ে কাজ নিয়ে এবং নিজেই প্রকল্পের (এসও) হয়ে বিল ভাউচার করে অর্থ লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য , উপ-বিভাগীয় প্রকৌশলী এনামুল হক  ময়মনসিংহ  গণপূর্ত বিভাগে অনিয়ম ও দূর্নীতি করে অল্প সময়ে কোটিপতি বনে গেছেন বলে অভিযোগ ওঠেছে ।

স্হানীয়রা জানান, আওয়ামী লীগের সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের দুর্নীতির সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন তিনি।কোন রকম জবাবদিহিতা ছাড়াই অর্থ লোপাটে বেপরোয়া ছিলেন এই এনামুল হক”তবে সরকারের উন্নয়ন কাজে যারা অর্থ লোপাটের চিন্তায় থাকে, তাদের দিয়ে কখনো দেশের উন্নয়ন সম্ভব না।

তাই  এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান স্হানীয় সচেতন মহল ।



Our Like Page
Developed by: BD IT HOST