June 1, 2026, 8:04 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ফেষ্টুন ব্যানারে চেয়ে গেছে নগরী আনন্দ উৎসাহ উদ্দীপনা

Reporter Name

প্রথম বাংলা – আগামী ৩ ডিসেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১১ টায় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীসহ ময়মনসিংহ জেলা ও মহানগরে বইছে সাজ সাজ রব।প্রায় ৬ বছর পর হতে যাওয়া ত্রি-বার্ষিক এই সম্মেলনকে ঘিরে প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে সার্কিট হাউস মাঠ সম্মেলন স্থানসহ আশপাশের বিভিন্ন সড়কে তোরণ, ফেস্টুন আর ব্যানারে ছেয়ে গেছে সারা নগরী ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে সম্মেলনের স্হান নির্ধারণ করা হয়েছে বলে সূত্রে জানাগেছে।

সম্মেলনকে সফল ও প্রানবন্ত করতে জেলা ও মহান গর নেতা-কর্মীদের মাঝে সরগরম প্রস্তুতি চলছে।উক্ত সম্মেলনে ক্ষমতাসিন দলটি বিপুল সংখ্যক নেতা-কর্মীর সমাগমের আশায় সকল জেলা উপ জেলাগুলোতে দলীয়ভাবেও সম্মেলন প্রস্ততি সভা প্রচার প্রচারনা করে যাচ্ছে। তবে অতীতের চেয়ে এবারের সম্মেলনটি আরও বেশি জমজমাটপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা ও মহানগরের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দগণ।শহরের প্রতিটি সড়কে মোড়ে সম্মেলনকে ঘিরে তোরন ও ফেস্টুন ব্যানার চোখে পড়ার মত। আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিজেদের পছন্দে র নেতাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়ে নগরজুড়ে তোরণ,ফেস্টুন ও পোস্টারে শুভেচ্ছা জানিয়েছেন।

সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রচার প্রচারণায় চলছে প্রতিযোগিতা।সম্ভাব্য পদ প্রত্যাশীরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন দিনে রাতে। জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন মুখ হিসেবে নেতৃত্বে কারা আসছেন তা দেখার জন্য অপেক্ষায় আছে দলের তৃণমূলের নেতাকর্মীসহ পুরো ময়মনসিংহ বাসী।

সভাপতি পদপ্রত্যাশীরা হলেন- বর্তমান সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা,সহ-সভাপতি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান,ফারুক আহমেদ খান ও জালাল উদ্দিন খান,তবে জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন তাকে যে দায়িত্ব দিবেন তিনি তা পালন করবেন। এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা হলেন- মহানগরের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত,জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল,সাংগঠনিক সম্পাদক আহমে দ আলী আকন,যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু।

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পা দক পদে যারা রয়েছেন।সভাপতি পদপ্রার্থীরা হলেন-ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) মেয়র ইকরা মুল হক টিটু,বর্তমান সভাপতি এহতেশামুল আলম ও সাদেক খান মিল্কী টজু। সাধারণ সম্পাদক পদে পদপ্রার্থীরা হলেন বর্তমান কমিটির সহসভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু,যুগ্ম সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহি রুল হক খোকা সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হো সেন বাবুল গণমাধ্যম কে জানান-সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন কমিটি কোন প্রক্রিয়ায় হবে সেটি একমাত্র কেন্দ্রীয় কমিটি নির্ধারন করবেন এবং একটি ভালো কমিটি হবে বলে আশা করছি।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোয়া জ্জেম হোসেন বাবুল জানান-সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলন সফল করতে সর্বস্থরের নেতা-কর্মীরা রাত-দিন কাজ করছেন।

সম্মেলন সম্পর্কে গণমাধ্যম কে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)মেয়র ইকরামুল হক টিটু জানান- আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রান্তিক পর্যায়ে দলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্র, অপচেষ্টা মোকাবেলায় সংগঠনকে শক্তিশালী করতে হবে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহি ত উর রহমান শান্ত গণমাধ্যম কে বলেন- আমার বাবা সাবেক ধর্মমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান দলকে যেভাবে আগলে রেখেছেন সেই পথ অনুস রন করে আমিও দলকে ও নেতাকমীদের আগলে রাখতে চাই। নেত্রী দায়িত্ব দিলে দলকে শক্তিশালী করে গড়তে কাজ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তৃণমূলের নেতাকর্মীদের দাবি, সম্মেল নের মাধ্যমে দল আরও গতিশীল হবে। সম্মেলনকে ঘিরে ঝিমিয়ে পড়া অনেক নেতাকর্মীরা আবার উজ্জীবিত হয়েছেন। দল অবশ্যই যোগ্য ও ত্যাগী দের মূল্যায়ন করবে। তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই একযোগে কাজ করে যাওয়ার প্রতিশ্রতিও দিচ্ছেন।

উল্লেখ্য যে- এর আগে ২০১৬ সালের ১০ অক্টোবর সম্মেলনে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্টিত হয়েছিল।এতে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এডভো কেট মোয়াজ্জেম হোসেন বাবুল।মহানগরে ছিলেন সভাপতি এহতেশামুল আলম ও সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্ত।সর্বোপরি ময়মনসিংহ বাসীর প্রাণের আশা একটি সুন্দর কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপহারের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করবেন।



Our Like Page
Developed by: BD IT HOST