November 23, 2026, 8:48 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ এলজিইডিতে নানা অনিয়ম ও দুর্নীতি

Reporter Name

স্টাফ রিপোর্টার – স্হানীয় সরকার প্রকৌশল অধি দপ্তর ( এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।জানা যায় গত ও চলতি অর্থ বছরে এলজিইডি ময়মন সিংহ কর্তৃক সদর উপজেলার বেগুনবাড়ি – বিদ্যা গঞ্জ – অষ্টধর সড়ক নাম মাত্র মেরামত ও রক্ষণা বেক্ষণ এর কাজ করে লাখ,লাখ টাকা বিল তুলে ভাগবাটোয়ারা করা হয়।অপরদিকে জেলার হালুয়া ঘাট,ধোবাউড়া,নান্দাইল উপজেলায় এলজিইডির বিভিন্ন রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ,নতুন রাস্তা নির্মান কাজে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারি বরাদ্দ কৃত অর্থ লোটপাট এর অভিযোগ উঠেছে।

আরও জানা যায় ময়মনসিংহ এলজিইডির উপসহ কারী প্রকৌশলী আনিসুজ্জামান,সহকারী প্রকৌশলী আব্দুর সবুর দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ গড়ে তুলেন।অপরদিকে ময়মনসিংহ এলজিইডির হিসাব রক্ষক জহুরুল ইসলাম এর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে।জানা যায় বাড়তি টাকা ঘুষ না পেলে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এর চেক প্রদানে গড়িমসি করেন।

জানা যায় এলজিইডির বিভিন্ন খাত থেকে ঘুষের টাকা তুলে হিসাব রক্ষক জহুরুল ইসলাম এর কাছে জমা রেখে বিভিন্ন পর্যায়ে পৌঁছে দেয়।এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলীর মতামত জানতে একাধিক বার ফোন দিয়ে পাওয়া যায়নি।হিসাব রক্ষক জহুরুল ইসলাম এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এর ব্যাপারে মোবাইল ফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকা র করেন। মুঠোফোনে বলেন সাংবাদিকরা তার কাছে থেকে মাসে ১-১০তারিখ মধ্যে সাংবাদিকদের কে চাঁদা দিতে হয়। এক কথায় বোঝা যায় তিনি যে দুর্নীতির সাথে জড়িত বলে চিহ্নিত হয় তিনি যদি ঘুষ না খায় তাহলে তিনি সাংবাদিক এদেরকে চাঁদা দিবে কেন প্রশ্ন রইল জনতার কাছে।



Our Like Page
Developed by: BD IT HOST