September 15, 2026, 8:17 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ

Reporter Name

প্রথম বাংলা : সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে অন্তরে ধারণ করে ময়মনসিংহ জেলায় শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

ময়মনসিংহ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি কাজী আখতার উল আলম, পুলিশ সুপার, ময়মনসিংহ । পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে ১২ সেপ্টেম্বর রাত ০৯:৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও আইনের বই উপহার দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান। এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ময়মনসিংহ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৭১ টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৩১৩৮ জন প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET) এ অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৬০৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ১৩০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। ময়মনসিংহ জেলার টিআরসি নিয়োগ বোর্ড কর্তৃক ৭১ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST