November 23, 2026, 10:56 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ বিভাগ ও জেলা পর্যায়ের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দের সাথে পুলিশ সুপার এর ঈদ পুনর্মিলনী উদযাপন

Reporter Name

প্রথম বাংলা – ঈদ-ঊল-আযহা মানে হল ত্যাগের আমোঘ দীক্ষায় দীক্ষিত হয়ে আনন্দকে সকলের মাঝে ভাগ করে নেয়া। আর এই মহৎ উদ্দেশ্যে ২ জুলাই ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের সরকারী বাসভবনে ময়মনসিংহ বিভাগ ও জেলার সর্বোচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দের স্বত:স্ফূর্ত ও প্রাঞ্জল উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক বর্ণিল ঈদ পুনর্মিলনী নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনন্য এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দ কে ভিন্ন মাত্রা দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি দেবদাস ভট্টাচার্য,বিপিএম ও তাঁর সহধর্মিণী মধুছন্দা ভট্টাচার্য মহোদয় এবং ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএফআই, ময়মনসিংহের কর্ণেল জিএস কর্ণেল মো: শরিফুল ইসলা ম,পিএসসি,ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি( ক্রাইম এন্ড অপস) আবিদা সুলতানা বিপিএম,পিপিএম, পুলিশ সুপার(অপস) খোন্দকার নজমুল হাসান,পিপিএম (বার),পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: ফারুক হোসেন ,এআইজি,পুলিশ হেডকোয়ার্টার্স মোস্তাফিজুর রহমান ও তাঁর সহধর্মিণী,কমান্ড্যান্ট,ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার খন্দ কার খালিদ বিন নূর ও তাঁর সহধর্মিণী,পুলিশ সুপার,ট্যুরি স্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন।মোহাম্মদ রাহাত গাও হারী ও তাঁর সহধর্মিণী,

এনএসআই ময়মনসিংহের যুগ্ম পরিচালক মো: শরীফ-উল-হাসান ও তাঁর সহধর্মিণী এবং দুর্নীতি দমন কমিশন, ময়মনসিংহের যুগ্ম পরিচালক মো: আবুল হোসেন। এছাড়াও,রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও তাদের সহধর্মিণীবৃন্দ,ময়মনসিংহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ,পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন)বৃন্দ,সশস্ত্র ইন্সপেক্টরবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও মনোজ্ঞ এই আয়োজনে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সাথে সর্বাত্মক সৌহার্দ্য ও সম্প্রী তির প্রতিমূর্তি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন মোঃ মোস্তা ফিজার রহমান,জেলা প্রশাসক,ময়মনসিংহ, ময়মনসিংহের জনসাধারণের সর্বাঙ্গীন কল্যান সাধনে জেলা ও বিভাগীয় পর্যায়ের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে সম্মানিত পুলিশ সুপার এর এই চমৎকার আন্ত:সম্পর্ক ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে যাক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয় ভরে উঠুক ত্যাগের অনিন্দ্য মহিমায়।



Our Like Page
Developed by: BD IT HOST