September 10, 2026, 5:05 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যত অনিয়ম

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে রোগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে।টিকেট ২০ টাকা। টিকেট নেওয়ার পর রোগী কে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০ টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০ টাকা,ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর, ২০০-৩০০ টাকা হলে বেড আছে,না হয় মাটিতে! রোগী ভর্তি শেষ এবার ডাক্তারের পালা ডাক্তার আসবে রোগী দেখবে। তারপর শুরু হবে পরীক্ষা,প্রথমে কমপক্ষে ৪টি পরীক্ষা সাথে ১ বস্তা স্যালাইন ও কিছু ঔষধ,পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে।

রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরীক্ষা দিবে।এভাবে প্রতিদিন ডাক্তার পরিব র্তন হবে আর একটার পর একটা পরীক্ষা দিবে। পরীক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে ১০০ টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০ টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে, মানুষের সব শেষ। হাতে ভিক্ষার বাটি!!

বাচ্চা হলে ওয়ার্ড বয়, আয়া কে খুশি করতে হবে, দিতে হবে ১০০০/- থেকে ২০০০/- সিজার হলে তো কোন কথায় নাই! অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে,দারোয়ানকে খুশি করতে হবে এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য আয়া বা ওয়ার্ড বয় কে ২০০/- থেকে ৩০০/- দিতে হবে! তা না হলে ড্রেসিং করবে না!রোগী সুস্থ্য,এবার রিলিজ দেওয়ার পালা দারোয়ানকে খুশি করতে হবে, ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে উল”ঙ্গ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে।
লিখেছেন, Sheikh sohel



Our Like Page
Developed by: BD IT HOST