September 25, 2026, 3:04 pm
শিরোনামঃ
বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক রায়েন্দা বাজারে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিকের গণসংযোগ: ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় সুদৃঢ় বার্তা গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনা সরকার বারবার দরকার ময়মনসিংহের ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ সদরের চর বড়বিলা গ্রামে সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাট থানায় মামলা দায়ের

Reporter Name

প্রথম বাংলা ঃ ময়মনসিংহ সদরের চর বড়বিলা গ্রামের মোঃ এহসানুল হকের বাড়িতে কতিপয় সন্ত্রাসী গত ৭ ডিসেম্বর সকাল অনুমান ১০ টায় অতর্কিতে সশস্ত্রে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর,লুটপাট চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে ৫০ হাজার টাকা র ক্ষতিসাধন করেছে।

পূর্ব শত্রুতার জের হিসেবে দূর্বৃত্ত হামলাকারীরা হামলা কালে পিঠিয়ে নিরিহ বৃদ্ধ এহসানুল হকের ছেলেকেও মারাত্মক জখম করেছে।

এঘটনায় এহসানুল হক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় রুহুল আমিন,আজিজুল,সাহাবী,এনামুল,শাহীন,নজরুল ইসলাম ও অঞ্জাতনামা আরও ২/৩ জনেকে আসামি করে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ পেয়ে এস আই মোজাম্মেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। আসামিরা মামলার বাদীকে খুন জখমের হুমকি দিচ্ছে।বৃদ্ধ এহসানুল হক সন্ত্রাসীদের ভয়ে জিম্মি অবস্থায় ভয়ভীতিতে দিন কাটাচ্ছে।

হামলা ও লুটপাটের শিকার এহসানুল হক জানান তাকে ও তার পরিবারের লোকজনকে সন্ত্রাসীরা অব্যাহতভাবে খুন জখম ও অপহরণের হুমকি দিচ্ছে।প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে। প্রাণভয়ে বাড়ি থেকে বের হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছে না।

তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST