June 19, 2026, 3:19 pm
শিরোনামঃ
ময়মনসিংহে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’ উদ্বোধন, চলবে ২৭ জুন পর্যন্ত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার মারপিট ঘটনায় সাইফুল আটক আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক,রিভলভার,গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান

Reporter Name

প্রথম বাংলা-ময়মনসিংহ:ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ আরিফুল ইসলাম।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আরিফুল ইসলাম এর আগে জেলার ফুলবাড়িয়া উপজেলায় কর্মরত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ৩৬তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার সার্ভিসে যোগ দেন। ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনকে দুর্ণীতিনুক্ত স্বচ্ছ ও জনবান্ধব জনপ্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় সরকারের উন্নয়ন মুলক কাজগুলোকে পৌছে দিতে ও সদরের শিক্ষার
মানোন্নয়নে কাজ করতে সকলের সহযোগীতা চান তিনি।

তিনি গত জুলাই গণঅভ্যুত্থানের পর ৬ জানুয়ারী-২৫ ফুলবাড়িয়া উপজেলায় যোগদানের এক মাসেই তিনি তাঁর সততা ও কর্মদক্ষতায় উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্রকে পাল্টে দিয়ে উপজেলাবাসীর কাছে বেশ সুনাম কুড়িয়েছিলেন।তার নেতৃত্বে উপজেলার সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরে পেয়েছিলো। কমেছিলো জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছিলো জনসেবার মান।

উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরালসভাবে কাজ করছেন ইউএনও”উপজেলার নাম দিয়েছিলেন “সমৃদ্ধ ফুলবাড়িয়া’জনবান্ধব এই উপজেলা নির্বাহী অফিসারের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সাধারণ জনগণ,জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

সোমবার ২৭ এপ্রিল আরিফুল ইসলামের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সহকর্মী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁর এই নতুন কর্মস্থলে ইউএনওর নেতৃত্বে ময়মনসিংহ সদরে সেবার মান আগামীতে আরও উন্নত হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে এমনটাই আশা পোষণ করছেন উপজেলার সকল পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

এদিকে নবাগত ইউএনও আরিফুল ইসলাম ময়মনসিংহ সদরে যোগদানের পর তাকে উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সংগঠন অফিসার ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন সদর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।



Our Like Page
Developed by: BD IT HOST