October 24, 2026, 4:15 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন খাতের সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অফিসের বিভিন্ন প্রকল্প, ক্রয় ও চুক্তিভিত্তিক খাতে অনিয়মের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

সূত্র জানায়, জেলা সমাজসেবা কার্যালয়ের জন্য বই ও সাময়িকী, তথ্য ও প্রযুক্তি সরঞ্জাম, কম্পিউটার ও আনুষঙ্গিক উপকরণ কেনার ক্ষেত্রে অতিরিক্ত বিল দেখিয়ে সরকারি তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছেন ।

অভিযোগ রয়েছে, অফিসের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া জটিল রোগীদের ভাতা অনুমোদনের ক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয় সমাজসেবা কর্মীরা জানান, জেলায় সমাজসেবা বিভাগের অনেক কর্মকর্তা-কর্মচারী ইতিমধ্যে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। তাদের অনিয়ম-দুর্নীতির বিষয়ে কেন্দ্রীয় দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও যথাযথ তদন্তের অভাবে অনেকেই এখনো বহাল তবিয়তে আছেন।

সমাজসেবা অধিদপ্তরের শীর্ষ কর্তৃপক্ষ বলছে, “দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। কোনো কর্মকর্তাই অনিয়ম করে পার পাবে না।
এ ব্যাপারে ময়মনসিংহ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এর মতামত জানাতে ফোন দিয়ে পাওয়া যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST