September 14, 2026, 9:43 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মসিকের উদ্যোগে ৯০ জন অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ৯০ জন দরিদ্র অসহায় পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সেলাই মেশিন সমূহ বিতরণ করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সকল পর্যায়ে নারীরা সফলতার সাথে দায়িত্ব পালন করছে ন। বর্তমান সরকারের নানা উদ্যোগে নারীর আত্মকর্মসং স্থান সৃষ্টি এবং সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ আরো প্রসারিত হয়েছে।

মেয়র আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ময়ম নসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ,অর্থিক সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সেলাই মেশিন প্রদান প্রসঙ্গে মেয়র বলেন, সেলাই মেশিন ব্যবহার করে আত্মকর্মসংস্থান ও নিজের উন্নয়ন ঘটাতে হবে। তবেই আজকের এ আয়োজন স্বার্থক হয়ে উঠবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশ নের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার,সমাজ কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শীতল সরকার,সচিব মোঃ আরিফুর রহমান,ভারপ্রাপ্ত প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST