প্রথম বাংলা – ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অনুমো দন ছাড়াই করপোরেশনের ২ নং ওয়ার্ডের শিল্পকলা সুইমিং পুলের পেছনে জবেদ আলী রোডে কামরুল ইসলাম গং নির্বিঘ্নে বহুতল ভবনের নির্মান কাজ চালি য়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী অনেকে জানান স্হানীয় কাউন্সিলর ও তা র পুত্রের সহযোগিতায় ও ছত্রছায়ায় সিটি ও সরকারি সকল নিয়ম কানুন লংঘন করে এই বহুতল ভবননির্মাণ দ্রুত গতিতে চালানো হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের পরিকল্পনা কর্মকর্তা মানস বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সরেজমিন গিয়ে নির্মাণাধীন ভবন মালিককে জিজ্ঞেস করলে তারা নির্মাণ কাজের কোন অনুমোদন দেখাতে পারেনি।
পরে সিটি করপোরেশন থেকে স্মারক নং ৪৬.২১.৬১ ০০.০৪৩.০০.০০০.২৩.৯৫৪ মুলে অনুমোদন হীন ভবনটির নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়।এ নির্দেশ না মেনে কামরুল ইসলাম গং গায়ের জোরে ঐ ৮ম তলা ভবনটির নির্মাণ কাজ চালিয়েই যাচ্ছে।পরিবেশ দপ্তর ও ফায়ার সার্ভিসের কোন প্রকার অনুমোদন তাদের নেই।
এলাকাবাসী ভাবছেন,কামরুল গং কি সিটি কর্পোরেশ ন কর্তৃপক্ষের চেয়ে শক্তিশালী?