July 22, 2026, 12:47 am
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মহেশখালীর বঙ্গোপসাগর তীরে জিপিএস ডিভাইস ক্যামেরাযুক্ত পাখি জব্দ

Reporter Name

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে সিসি ডিভাইস ক্যামেরাযুক্ত একটি পাখি জব্দ করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী বেলাল ৷

তিনি জানান, স্থানীয় এক ব্যক্তি সিসি ডিভাইস ক্যামেরাযুক্ত একটি পাখি দেখতে পায়। তিনি পাখিটির গায়ে সংযুক্ত একটি সিসি ডিভাইস ক্যামেরা দেখে প্রথমে আতংকিত হয়ে ওঠে । এ ব্যাপারে তিনি মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগকে অবগত করেন ৷

উপজেলা বন বিভাগ জানিয়েছেন, তারা পাখিটি উদ্ধার করে আসল রহস্য উদঘাটন করবেন। তদন্তের মাধ্যমে নিশ্চিত করা যাবে যে পাখিটির গায়ে জিপিএস ডিভাইসযুক্ত ক্যামেরা সংযুক্তির আসল রহস্য, বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে কৌতুহলের সৃষ্টি হয় ।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খাঁন জুলফিকার আলী থেকে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জিপিএস সিসি ডিভাইস ক্যামেরাযুক্ত একটি পাখি জব্দ করা হয়েছে। বলে শুনেছি পাখিটি উদ্ধার করে তদন্তের মাধ্যমে বিস্তারিত পরে জানানো হবে।



Our Like Page
Developed by: BD IT HOST