September 12, 2026, 3:36 am
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মহেশপুর বিজিবির হাতে ২০টি স্বর্ণের বারসহ আটক ২ঃ

Reporter Name

এম আশরাফুল আলম স্টাফ রিপোর্টার ঝিনাইদহ।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক কোটি ৮৬ লক্ষ টাকা মূল্যের ২০ টি স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের খোলামাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পলিয়ানপুর গ্রামের সাদির মন্ডলের ছেলে আছানুর (৪৮) ও একই গ্রামের চয়ন মন্ডলের ছেলে নবিছদ্দিন (৫৮)।শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা।

তিনি জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের লুঙ্গি পরিহিত অবস্থায় কোমর থেকে কস্টেপে মোড়ানো ২০ টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের ওজন ২ কেজি ৩৩১ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৬ লক্ষ টাকা।আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করাসহ জব্দকৃত স্বর্ণ জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST