June 5, 2026, 8:32 am
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাদ্রাসা পড়ুয়া ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী ইসমাঈলকে মৌলভীবাজার থেকে আটক করেছে র‍্যাব

Reporter Name

প্রথম বাংলা – র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক যৌথ অভিযানে মাদ্রাসা পড়ুয়া ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী ইসমাঈলকে মৌলভীবাজার থেকে আটক করেছে।

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গী,সন্ত্রাস,মাদক,অস্ত্র,অপ হরণ,হত্যা,নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতো মধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৬/০৫/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় ভিকটিম(১৩) তাহার মাদ্রাসার ক্লাস শেষ করিয়া বাড়ীর উদ্দেশ্যে রওনা করিয়া কিশোরগঞ্জ মডেল থানাধীন লতিবাবাদ ইউনিয়স্থ বড়ভাগ সাকিনস্থ এলাকায় আসিলে বিবাদী মোঃ ইসমাঈল(২১) ও তাহার সহযোগী বিবাদী ২। মোঃ রনি মিয়া(২১) সহ অজ্ঞাত নামা আরো ২/৩ জনের সহায়তায় ভিকটিম(১৩)

কে অসৎ উদ্দেশ্যে একটি অজ্ঞাত অটোগাড়ী যোগে অপ হরণ করিয়া নিয়া অজ্ঞাতস্থানে আটক রাখে। পরবর্তীতে উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলার সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যা কিশোরগঞ্জ জেলার সদর থানার মামলা নং-৪১/২৫২, তারিখ ১৮/০৫/২০২৩খ্রি., ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০। বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উক্ত আসামী ভিকটিমকে নিয়ে আত্নগোপনে চলে যায়।

তাকে গ্রেফতারের জন্য র‌্যাব-১৪,সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর র‌্যাব-১৪ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে গত ১১/১০/২০২৩খ্রি. ১৪.৪৫ ঘটিকার সময় মৌলভী বাজার জেলার সদর থানাধীন শমসের নগর এলাকা হইতে উক্ত মামলার প্রধান আসামী মোঃ ইসমাঈল(২১),পিতা-সোহরাব মিয়া,সাং-মির্জানগর,সিংরইল,থানা-নান্দাইল, জেলা ময়মনসিংহ’কে গ্রেফতার করে ভিকটিম(১৩) কে উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত অপহরণ মামলার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানু গ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST