October 25, 2026, 9:22 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মানুষের ক্ষতি করলে ছাড় দেয়া হবে না, ছেঁকে ছেঁকে ধরা হবে : প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি করলে কাউকে বাধা দেওয়া হবে না তবে মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেয়া হবে না,ছেঁকে ছেঁকে ধরা হবে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে রেলের উন্নয়নে পদক্ষেপ নিয়েছে। পদ্মাসেতু দিয়ে রেললাইন নির্মাণ হয়েছে। এ রেললাইন দক্ষিণাঞ্চল পর্যন্ত সম্প্রসারণ করা হবে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,২০০১ থেকে ২০০৬ সালের দুঃ শাসন ও অপকর্মের কারণে বিএনপিকে প্রত্যাখ্যান করে মানুষ। বিএনপি সন্ত্রাসী দল; ধ্বংস করা,আগুন নিয়ে পুড়িয়ে মারা হলো বিএনপির আন্দোলন। মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেয়া হবে না,ছেঁকে ছেঁকে ধরা হবে।

প্রধানমন্ত্রী বলেন,বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর বিশ্বব্যাংকের পরামর্শে লোকসানের কারণে রেললাইন বন্ধ করতে চেয়েছে।রেলের কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশে কের মাধ্যমে বিদায়ও দেয়,কিন্তু তাদের পাওনা বুঝিয়ে দেয়নি ঠিক সেসময় আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেল কীভাবে উন্নত হয়, সে পদক্ষেপ নিই। পরে আবার দ্বিতীয়বার ২০০৯ সালে এসে আলাদা মন্ত্রণালয় করে দেই। আমি দেখলাম, আলাদা মন্ত্রণালয় না করলে আর বাজেটে তাদের জন্য আলাদা বরাদ্দ না থাকলে রেল উন্নত করতে পারবো না।

এসময় বিএনপির হাতে রেলের ক্ষয়ক্ষতি তুলে ধরে শেখ হাসিনা বলেন,বিএনপি একটি সন্ত্রাসী দল। বিএনপি সন্ত্রাস ছাড়া কিছু বোঝে না বিএনপির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু,চারনেতা হত্যাসহ নানা হত্যা,ক্যু’তে জড়িত। এরপর বিএনপি নেত্রী খালেদা জিয়াও একইপথে হেঁটেছে ২০১৪-১৫ সালে দল টি দেশের বিভিন্ন জায়গায় রেললাইন নষ্ট করে অগ্নিসন্ত্রাস করে।

আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার অংশে আগে একটি রেললাইন ছিল এখন তা দুই লেন করা হয়ে ছে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন,এর মধ্যদিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেনের যাতায়াত সময় পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা কমবে। এ লাইনে একসময় শুধু মিটারগেজ ট্রেন চলতে পারতো। তবে দুই লেন চালু হওয়ার পর থেকে সেখানে মিটারগেজের পাশাপাশি ব্রডগেজ ট্রেনও চলতে পারবে।



Our Like Page
Developed by: BD IT HOST