August 16, 2026, 11:04 pm
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিনিস্টার -মাইওয়ান গ্রুপের টাকা আত্মসাতের অভিযোগে নবাব আলী গ্রেফতার

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের অন্যতম বৃহৎ স্বনামধন্য ইলেকট্রনিক্স কো ম্পানি মিনিস্টার – মাইওয়ান গ্রুপের পণ্য বিক্রয়ের টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে রাজশহী, কাটাখালী থানায়, মোঃ নবাব আলীকে গ্রেফতার করেছে। নবাব আলী কাপাশিয়া পশ্চিমপাড়া ডাকঃ চৌমুহনী-৬০০০,থানাঃ কাটাখালী,রাজশাহী জেলার নাজিম উদ্দিন এর ছেলে।কাটাখালী থানা পুলিশ জানিয়েছে, মিনিস্টার – মাইওয়ান গ্রুপের প্রাক্তন এজিএম মোঃ নবাব আলী তার দায়িত্ব কালীন অবস্থায় রাজশাহী বিভাগের বিভিন্ন ডিলারের নিকট কোম্পানীর উৎপাদিত পণ্য বিক্রয় ও বিতরনের প্রক্রিয়ায় উক্ত গ্রুপের সেলস ব্যবস্থাপনার প্রতিনিধি ছিলেন।

সম্প্রতি নবাব আলী মিনিস্টার – মাইওয়ান গ্রুপের বিপুল পরিমাণ পণ্য বিক্রির টাকা কোম্পানির প্রতি নিধি হিসেবে ব্যাংকে জমা না দিয়ে সকল টাকা আত্মসাতের মাধ্যমে প্রতারণা করেন। এ প্রেক্ষিতে বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম আদালতে মোঃ নবাব আলী বিরুদ্ধে একটি মামলার প্রেক্ষিতে ইস্যুকৃত ওয়ারেন্ট এর ভিত্তিতে গত ১২ই ফেব্রুয়ারী ২০২৩, কাটাখালী থানা পুলিশ মধ্যে রাতে তাকে গ্রেফতার করে তাকে ইতঃমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামী মোঃ নবাব আলী মিনিস্টার – মাইওয়ান গ্রুপের এইচ আর বিভাগের নামে একটি জাল দলিল সৃজন করে নকল সীল ও স্বাক্ষর প্রদান করতঃ উহা খাঁটি হিসেবে অন্যত্র ব্যবহার করার অপরাধে তার বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় একটি জাল-জালিয়াতির মামলা দায়ের করা হয়।

এদিকে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, কাপাশিয়া পশ্চিমপাড়া,ডাকঃ- চৌমুহনী-৬০০০, থানাঃ কাটাখালী,রাজশাহী জেলার নাজিম উদ্দিন এর ছেলে মোঃ নবাব আলীর বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন কৌশলে স্থানীয় অনেকের টাকা আত্মসাতের ও প্রতারণার অভিযোগের গুঞ্জন রয়েছে। মোঃ নবাব আলী প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। তবে এখন তারাও আইনের আশ্রয় নেবে বলে সাংবাদিকদের জানিয়ে ছেন।



Our Like Page
Developed by: BD IT HOST