October 24, 2026, 7:21 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো লক্ষ্মীপুরে ৩ দিনের সুন্নী এস্তেমা

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

ঐতিহ্যবাহী সাইফিয়া দরবার শরীফ,লক্ষীপুরে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ৩ দিনের সুন্নী এস্তেমা। শনিবার ২৮ জানুয়ারী বেলা সাড়ে ১২ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় আশেকে তরিকতের এই মিলনমেলা।মুসলিম উম্মাহর শান্তি কামনা সহ দূর্ভিক্ষ, মহামারী, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে হেফাজতের জন্য দোয়া ও দেশের সকল বীর শহীদের আত্নার মাগফেরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া চাওয়ার মধ্য দিয়ে শেষ হয় “পবিত্র সুন্নী এস্তেমা ২০২৩”

এস্তেমায় মূল বয়ান পেশ করেন এবং আখেরী মোনা জাত পরিচালনা করেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর পীর সাহেব, রাহনুমায়ে আশেকানে সাইফি আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি।গত ২৬ জানুয়ারী বৃহস্পতিবার বাদ ফজর জিকির আসকার আর এবাদত বন্দেগীর মধ্য দিয়ে শুরু হয় ৩ দিনের সুন্নী এস্তেমা। ঐদিন বাদ জোহর দুপুর ২ টায় এস্তেমা উদ্বোধন করেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর বর্তমান পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকী।

কাদেরিয়া সাইফিয়া দারুসুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,পীরজাদা শাহ রেজায়ে রাব্বী সিদ্দিকী ও পীরজাদা হামদে রাব্বী সিদ্দিকী।উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল শাহসূফী মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী (রহ.) প্রবর্তিত রাসূল প্রেমের মহাসমাবেশ খ্যাত পবিত্র সুন্নী এস্তেমায় দেশের বিভিন্ন স্থান থেকে যোগ দেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ।

লক্ষীপুর জেলার চর রমনীমোহন ইউনিয়নের অর্ন্ত গত মজু চৌধুরী ঘাট সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত সাইফিয়া দরবার প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও সুন্নী এস্তেমার আয়োজন করে আঞ্জু মানে জাকেরিন মোজাহিদ কেন্দ্রীয় পরিষদ,লক্ষী পুর।মাওলানা মোহাম্মদ জাবের হোসাইন আস সাইফি’র সঞ্চালনায় এস্তেমায় দ্বিতীয় দিনের অনু ষ্ঠানসুচীতেআত্মশুদ্ধিতা অর্জনের লক্ষ্যে ঈমান আমল ও আকিদা বিষয়ে মুল্যবান বয়ান পেশ করে ন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন আল ক্বাদেরী,হযরত মাওলানা বোরহান উদ্দিন,হয রত মাওলানা ইদরীছ আনসারী,মুফতি নাজমুস শাহেদাত ফয়েজীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম গন।

বক্তারা বলেন,ইসলাম শান্তির ধর্ম,সকল ধর্মের মানু ষ সত্যিকারের মুমিনের কাছে নিরাপদ।ধর্মীয় উষ্কানী বা হানাহানির নাম ইসলাম নয় নম্রতা এবং বিনয় হলো ইসলামের শিক্ষা। জঙ্গীবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। সমসাময়িক বিষয় বর্ণনায় বক্তা রা মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান।

এস্তেমায় আগতদের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যব স্থা,ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ ,মাস্ক বিতরন সহ সকল কার্যক্রমে সন্তুষ্টির কথা জানান এস্তেমায় আগত মুসল্লীগন।প্রায়ই লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে এবারের সুন্নী এস্তেমায়।উল্লেখ্যঃ প্রতি বছর জানুয়ারী মাসে অনুষ্ঠিত হয় রাসুল প্রেমের মহাসমাবেশ খ্যাত ঐতিহ্যবাহী সুন্নী এস্তেমা।



Our Like Page
Developed by: BD IT HOST