October 22, 2026, 2:17 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেলান্দহে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রড়ের আঘাতে মৃত্যু হয়েছে মানিক মিয়ার

Reporter Name

রবিউল ইসলাম

জামালপুর প্রতিনিধি জামালপুরের মেলান্দহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের রডের আঘাতে মানিক মিয়া (৪২) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৭) ডিসেম্বর সকালে উপজেলার পৌর শহরের নয়ানগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের… মৃত নেপালের বেপারীর ছেলে কাশেদ (৪৫) কাশেদের স্ত্রী পারভিন বেগম (৩০) এবং শেরপুর জেলার শ্রীবদী উপজেলার টাঙ্গারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে বেলায়েত (৪২)

পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, মঙ্গলবার সকালে নিহত মানিক মিয়ার ছোট মেয়ে পলির সাথে অভিযুক্ত আসামী কাসেদের ছেলে আবদুল্লার সাথে বাকবিতন্ডা হয়। পরে নিহত ব্যক্তি ও কাশেদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি একপর্যায়ে কাশেদের রোডের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলে মানিক। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, নিহতের মেয়ের সাথে কাশেদের ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের কাশেদ ও তার স্ত্রী পারভীন বেগম মানিক মিয়াকে রড দিয়ে আঘাত করে। রডের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করে। তাৎক্ষণিক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST