August 29, 2026, 8:06 am
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেহেন্দিগঞ্জে জেলে হাবীব মাঝির মৃত্যু সংবাদের প্রতিবাদ ঘিরে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদ

Reporter Name

স্টাফ রিপোর্টার:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে জেলে হাবীব মাঝির মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হলেও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে সাংবাদিককে ডেকে জিজ্ঞাসাবাদ করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার(২৪ জানুয়ারি ২০২৬) আছরের নামাজের সময় মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নে দায়িত্বরত কোস্টগার্ড ক্যাম্পের ইনচার্জ সংবাদকর্মীকে খবর দিয়ে ডেকে নেন। পরে মাগরিব পর্যন্ত সংবাদের উৎস, তথ্য সংগ্রহের ভিত্তি এবং প্রকাশের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি।
এ সময় সংশ্লিষ্ট সাংবাদিক গণমাধ্যমের ৩৯ ধারা অনুযায়ী তথ্যদাতার পরিচয় ও অভিযোগকারীর গোপনীয়তা বজায় রেখে গণমাধ্যম আইনের ভাষায় সকল প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে কোস্টগার্ডের চাহিদা অনুযায়ী সংক্রান্ত কাগজপত্র, প্রমাণাদি এবং বিভিন্ন পত্রিকায় কর্মরত অবস্থায় প্রকাশিত সংবাদের পেপার কাটিং জমা দেন বলে জানা গেছে।
সাংবাদিক মহলের মতে, সংবাদের তথ্যসূত্র গোপন রাখা সংবিধানস্বীকৃত অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার একটি মৌলিক অংশ। এ ধরনের ডেকে নেওয়ার ঘটনা পেশাগত স্বাধীনতার প্রশ্ন তোলে বলেও তারা মন্তব্য করেন।
এ বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST