July 31, 2026, 7:53 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মৌসুমি ফল উৎসব উদযাপন করলো ট্রাফিক তেজগাঁও বিভাগ

Reporter Name

প্রথম বাংলা – ঢাকার চাকা সচল রাখতে অহর্নিশ পরিশ্রম করা ট্রাফিক পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে মৌসুমি ফল উৎসব উদযাপন করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগ।

গেল শনিবার ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদ এর পরিকল্পনায় অফিস ক্যাম্পাসে মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়।

মৌসুমি ফল উৎসবের অংশ হিসেবে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার,সহকারী পুলিশ কমিশনার,টিআই,সার্জেন্ট ও কনস্টেবলসহ সকল সদস্য দের নিয়ে উৎসবমুখর পরিবেশে মৌসুমি ফল খাওনো হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবেও ফল পাঠানো হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনা র মোঃ জাহাঙ্গীর আলমের সার্বিক তদারকি ও সঞ্চালনায় মৌসুমি এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদ উপস্থিত সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সকল উৎসবে পরিবারের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST