October 8, 2026, 9:53 am
শিরোনামঃ
উন্নয়ন করতে গিয়ে দুর্ভোগ: লক্ষ্মীপুরের মহাসড়ক এখন মরণফাঁদ ময়মনসিংহে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালকে নিয়ে মিথ্যা অপপ্রচার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি সভা সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ওপর গুরু ত্বারোপ বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালকে নিয়ে মিথ্যা অপপ্রচার

Reporter Name

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কর্মরত খাদ্য পরিদর্শক ও পরিদর্শক সমিতির ময়মনসিংহ বিভাগের সহ সভাপতি শাহ মাজহারুল ইসলাম কামাল”কে নিয়ে একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ময়মনসিংহের খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বার্থনেশী মহলের অযৌক্তিক চাপের কাছে নতি স্বীকার না করায় একটি সুবিধাভোগী ও স্বার্থনেশী মহল খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার পায়তারা করছে।

অভিযোগ রয়েছে, ওই মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে। বেনামি ও মিথ্যা অভিযোগ করেছে। পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি ও সংবাদকর্মীকে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানোরও অভিযোগ করা হয়েছে।

এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহ মাজহারুল ইসলাম কামাল। ময়মনসিংহ বিভাগ ও জেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও এ অপপ্রচারকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন। ৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় খাদ্য পরিদর্শক সমিতির মতবিনিময় সভায় কেন্দ্রীয় ও বিভাগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।

একজন সরকারি কর্মকর্তা দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করলে অনেক সময় অসাধু ও সুবিধাভোগী মহলের স্বার্থে আঘাত লাগায় তাদের রোশানালে পরতে হয়। আর সেই স্বার্থে আঘাত লাগলেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে হেয়প্রতিপন্ন করতে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়।

ময়মনসিংহের সচেতন মহল মনে করছে, কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সচেতন মহল ও ময়মনসিংহ বিভাগ ও জেলার খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের দাবী, নিয়ে ছড়ানো অভিযোগ ও অপপ্রচারের বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা হোক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে কোনো সরকারি কর্মকর্তার সম্মানহানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনরা দ্রুত এসব মিথ্যাচার ও গুজব বন্ধের আহ্বান জানিয়েছেন। সত্যকে আড়াল করে অপপ্রচারের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না।



Our Like Page
Developed by: BD IT HOST