November 22, 2026, 5:28 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে চাঞ্চল্যকর মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ০৩

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ঢাকা – ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে গত ২২/৯/২০২২ তারিখ দিবাগত রাতে একদল ডাকাত কর্মচারী পরিচয়ে ভিতরে প্রবেশ করে পাহারাদের হাত পা বেধে মালামাল লুটে নেয় ।

এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়( নং-৯২/১০০০ তারিখ-২৩/০৯/২০২২ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)। কোতোয়ালী থানার একটি চৌকোস টিম মামলা তদন্ত কালে গত ২৪/৯/২২ তারিখ লুন্ঠিত ট্রাক গাজীপুর থেকে উদ্ধার করে এবং ডাকাতির ঘটনার সহিত সম্পৃক্ত তদন্তে প্রাপ্ত আসামী ১। মো: নজরুল ইসলাম (৩০), পিতা-ওসমান আলী, সাং- ডিগ্রিরচর বড় মসজিদ পাড়া, ২। আবু সাঈদ সৈকত ওরফে শওকত (২৭) পিতা-মৃত মোহাম্মদ সাহেব আলী,

সাং-ডিগ্রীরচর খলিফা বাজার, উভয় থানা ইসলামপুর, জেলা জামালপুর, ৩। মো: বাদল ওরফে আসলাম (২৮), মৃত হোসেন ফরাজী, সাং চর লক্ষীপুর, থানা মুলাদী, জেলা বরিশাল’দেরকে জামালপুর জেলার ইসলামপুর থানার ডিগ্রীরচর হইতে একজন এবং গাজীপুর জেলাধীন টঙ্গী টিএন্ডটি বাজার এলাকা হইতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি তিনজন ডাকাতির ঘটনার সহিত সম্পৃক্ততা আছে মর্মে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

ময়মনসিং জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সদর সার্কেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দ এর সার্বিক তদারকিতে অভিযানে অংশগ্রহণ করেন পুলিশ পরিদর্শক ফারুক হোসেন এবং এসআই মিনহাজ উদ্দিন এস আই নিরুপম নাগ এএসআই সুজন সাহা।



Our Like Page
Developed by: BD IT HOST