June 28, 2026, 10:55 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যাত্রাবাড়ীতে ২০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর যাত্রাবাড়ী থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফ তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএম পি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ মনির হোসেন জনি,খেলাফত মোল্লা, মোঃ সুমন মিয়া ও মতিয়ার রহমান।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগে র সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা ডিএ মপি নিউজকে জানান, বুধবার (২৫ জানুয়ারি ২০২৩ খ্রি.) ঢাকা মহানগরীতে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনার সময় তথ্য পাওয়া যায়,কতিপয় মাদক কারবারি গোলাপবাগ এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ফোর্সসহ বিকাল ০৪:০৫টায় সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২০ হাজার পিস ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ঢাকায় নিয়ে এসে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত জনির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ও খেলাফত মোল্লার বিরুদ্ধে মতিঝিল থানায় আরো একটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST