June 4, 2026, 7:20 pm
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যানজট নিরসনে বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড পরিদর্শন করলেন মসিক মেয়র ও প্রশাসনের কর্মকর্তারা

Reporter Name

প্রথম বাংলা – আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চলাচল নিরাপদ ও নিশ্চিত করতে সিটি মেয়রের নেতৃত্বে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন। শনিবার ১ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত পাটগুদাম ব্রীজ, শম্ভুগঞ্জ বাজার, মাসকান্দা বাসস্ট্যান্ডসহ যানজট নিরসনে একাধিক সড়ক পরিদর্শন করেন।

আসছে ঈদুল ফিতরে কর্মস্থল থেকে ঘরমুখো মানুষজন যাতে নিরাপদে নির্ধারিত সময়ে শান্তিপুর্ণ পরিবেশে গন্তব্যে পৌছতে পারে সেই লক্ষে ময়মনসিংহ সিটি কর্পো রেশন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ ব্যাপক পরিকল্পনা নিয়েছে। এ লক্ষে ঈদের আগে সিটি এলাকাসহ সকল হাইওয়ে সড়ক মেরামত,সংস্কার,মাসকান্দা বাসটার্মিনাল সংস্কার এবং ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ করা,চরপাড়া মোড় থেকে সিএনজি স্ট্যান্ড অপসারণ করার মত গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। শনিবার সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান,পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এ সব এলাকা পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, কো তোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ,ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান,ডিবির ওসি সফিকুল ইসলাম,জেলা মোটর মালিক সমিতির সভা পতি মমতাজ উদ্দিন মন্তা,মহাসচিব সোমনাথ সাহা,মোটর যান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানুসহ অন্যান্য সাথে ছিলেন। সবশেষে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে শালবন নামক বাস চলাচল বন্ধ এবং এ সকল বাস মাসকান্দা বাস টার্মিনাল থেকে চলাচল নিশ্চিত করতে অতি দ্রুত সময়ের মধ্যে বাস টার্মিনালের পরিসর বৃদ্ধি করা হবে।এ জন্য মাসকান্দা বাস টার্মিনালের পুর্বাংশ কে ভরাটসহ যানবাহন চলাচল ও রাখার উপযোগী করে তোলা হবে। এ জন্য সিটি মেয়র ৫ সদস্যেও কমিটি বসে করণীয় নির্ধারণের ঘোষনা দেন। আগামী দু’একদিনের মধ্যে এই কমিটির রুপরেখা অনুযায়ী দ্রুততম সময়ে সংস্কার কাজ করা হবে মেয়র ঘোষণা দেন। এছাড়া হাইওয়ে সড়কের শম্ভুগঞ্জ বাজার দ্রুত সংস্কার করতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়।

পরে বাজারদর পরিস্থিতি ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সিটি মেয়রের নেতৃত্বে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মেছুয়া বাজারের বিভিন্ন মহল পরিদর্শন করেন।এ সময় ব্রয়লার মুরগীর দাম কিছুটা অসামঞ্জস্যপুর্ণ পাওয়ায় তাদেরকে সতর্ক করা হয় এবং পরবর্তী কোন ক্রটি পাওয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমাণা করার ঘোষণা দেন।



Our Like Page
Developed by: BD IT HOST