October 6, 2026, 8:15 pm
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা! শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যাবজ্জীবন কারাদণ্ড মাদক মামলায় চাঁপাইনবাবগঞ্জে একজনের

Reporter Name

নিজস্ব প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তমাল আলী (২৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। সোমবার (১৮ সেপ্টম্বের) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তমাল আলী রাজশাহীর গোদাগাড়ীর আমতলী হঠাৎপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে বিকালে চাঁপাইনবাব গঞ্জে হরিপুর এলাকায় গোদাগাড়ী- চাঁপাইনবাবগঞ্জগামী সড়কে অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর সময় ১ কেজি ২শ’ ২৫ গ্রাম হেরোইনসহ তমাল আলীকে আটক করা হয়। ওই দিন র‍্যাবের নায়েব সুবেদার দিলীপ সরকার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই ওবায়দুল হক তদন্ত শেষে ২০২০ সালের ৩১ অক্টোবর তমালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।



Our Like Page
Developed by: BD IT HOST