প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন এর নামাজে জানাজা কাচিঝুলি আঞ্জুমানে ঈদগাহ মাঠে আজ শুক্রবার জুম্মার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় বাংলা দেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট জহিরুল হক খোকা, বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন বাবুল, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জুয়েল আারেং এমপি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহা নগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভো কেট আব্দুর রাজ্জাক,আমিনুল হক শামীম,মহানগর আওয়া মী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু ,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উল হক রিপন,জেলা যুবলীগের আহ্বায়ক এড ভোকেট আজহারুল ইসলাম সহ আরও বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে গোলকিবাড়ি কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা ও দাফন সম্পন্ন কালে ময়মনসিংহ জেলা,মহানগর ও বিভি ন্ন উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ,সহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও মুসল্লীগন উপস্থিত ছিলেন।