April 30, 2026, 9:35 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যেই চোরকে ছেড়ে দিয়েছিলেন, সেই এসে বুকে মারল ছুরি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যানে রবিউল ইসলাম (৩৫) নামে এক নাইট গার্ডকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উদ্যানের সি ব্লকের তিন নম্বর রোডে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রবিউল ইসলামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম গ্রামে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সি ব্লকের ২ নম্বর রোডের ২৬ নম্বর বাসায় থাকতেন।

উদ্যানটির সুপারভাইজার আব্দুল হান্নান জানান, গত ৩-৪ বছর যাবত রবিউল উদ্যানের নাইট গার্ড হিসেবে চাকরি করছিলেন। বুধবার দিবাগত রাতে ওই এলাকার সন্ত্রাসী সুজন ওরফে ডিপজল একটি বাড়ি থেকে রড চুরি করছিল। তখন তাকে ধরে ফেলে রবিউল। তবে রড রেখে তাকে ছেড়ে দেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে যখন রবিউল ৩ নাম্বার রোডের একটি গলিতে ডিউটিতে ছিলেন, তখন ধারালো অস্ত্র নিয়ে এসে সুজন তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত রবিউলের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশ তদন্ত করছে।
সুত্র, Desh Rupantor



Our Like Page
Developed by: BD IT HOST