July 5, 2026, 12:02 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রবীন্দ্রনাথ মানুষকে মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেছেন – রবি উপাচার্য

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি

৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার, বিকেলে স্কলাসটিকা মিরপুর সিনিয়র শাখা কর্তৃক প্রদর্শিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘তাসের দেশ’সকল কুসংস্কার, জড়তা ও নিয়মতান্ত্রিকতাকে ছিন্ন করে, পুরাতনকে ভেঙ্গে নতুনভাবে গড়ে তোলার ডাক নাটকটির অন্তর্নিহিত সুর।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।
প্রফেসর শাহ্ আজম প্রথমেই চমৎকার আয়োজনের জন্য আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের জাতীয় সংগীতের মহান স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এর মধ্য দিয়ে বিশ্বকবির প্রতি আমাদের যে দায় তা কিছুটা মোচন হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্র ভুবনের এক আলোকজ্জ্বল ভুখণ্ড হলো নাটক। বিষয়গত ও রীতিগত নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কবিগুরু বাংলা নাটককে সমৃদ্ধ করেছেন।
উপাচার্য শাহ্ আজম আরও বলেন, বিশ্বকবি তাঁর নাটকের মাধ্যমে মানুষকে মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেছেন। এই মুক্তি, বন্ধন থেকে মুক্তি, জড়ত্ব থেকে মুক্তি, পরাধীনতা থেকে মুক্তি। রূপক -সংকেতের মাধ্যমে তিনি বারবার বাঁধ ভাঙার কথা, অচলায়তন ভাঙার কথা বলেছেন। রবীন্দ্রনাথ বারবার জীর্ণ পুরাতনকে পরিত্যাগ করে নতুনকে আহবান করেছেন। যৌবন তথা তারুণ্যের শক্তিকে তিনি পরিবর্তনের নিয়ামক বলে জেনেছেন। তাই তাঁর নাটকে মুক্তিরদূত হিসেবে তরুণদের দেখতে পাই, যেমন এই নাটকে রাজপুত্র। এ থেকে আমরাও স্বপ্ন দেখি আমাদের তরুণরাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করবে।



Our Like Page
Developed by: BD IT HOST