April 22, 2026, 11:38 am
শিরোনামঃ
ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড রাজধানীতে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম?“৫ম শ্রেণি পাশ করলেই জালে প্রতারিত অনেকে ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর কাফরুল থানাধীন এলাকার একটি গার্মেন্টস কারখানার অফিসে ঢুকে এক কোটি টাকা চাঁদা দাবি করার পর গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো-১। রাসেল মোল্লা (৩৫) ও ২। ২। রুমান তালুকদার (২৬)।

কাফরুল থানা সূত্রে জানা যায়, শনিবার ( ১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ০৬: ৪০ ঘটিকায় কাফরুল থানা এলাকার একটি গার্মেন্টস কারখানার অফিস কক্ষে কাজ করছিলেন মালিক কামরুল ইসলাম (৩৩)। এ সময় অজ্ঞাতনামা ১২-১৩ জন দুষ্কৃতকারী বে-আইনিভাবে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে দুই দুষ্কৃতকারী প্যান্টের কোমর থেকে পিস্তল বের করে কামরুল ইসলামকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে পিছনের ফাইল কেবিনেটের গ্লাসে লেগে গ্লাস ভেঙে যায়। অপর গুলিটি পিছনের দেওয়ালে লাগে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর কাফরুল থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২:১৫ ঘটিকায় মিরপুর-১৩ এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত রাসেল মোল্লাকে ও একই তারিখ রাত ১০:০০ ঘটিকায় সাভার থানাধীন এলাকা হতে রুমান তালুকদারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল ও ভাষানটেক থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন, চুরি, মারামারি ও বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেফতারকৃত রুমান তালুকদার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।



Our Like Page
Developed by: BD IT HOST