প্রথম বাংলা – রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।গ্রেফতারের সময় তাদের হেফা জত থেকে ৮৪৫ পিস ইয়াবা,৫২ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন,৫ কেজি ২৬২ গ্রাম গাঁজা,৪৬ পিস ইনজে কশন,৭ বোতল ফেন্সিডিল,৫ বোতল দেশি মদ ও ৩২ গ্রাম আইস উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।