রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি
Reporter Name
Update Time :
Monday, April 27, 2026
/
146 Time View
/
Share
প্রথম বাংলা-রাজধানীর মুগদা থানাধীন টিটিপাড়া রেললাই ন সংলগ্ন এলাকায় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জন মাদকাসক্তকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মতিঝিল বিভাগ।রবিবার(২৬ এপ্রিল)দুপুর ৩:০০ ঘটিকায় মতিঝিল বিভাগের মুগদা থানাধীন টিটিপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ৫৮ (আটান্ন) জন মাদকাসক্তকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করেন।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।