October 22, 2026, 3:19 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর হাতিরঝিল থানা ও তুরা গ থানা এলাকা থেকে ইয়াবার একটি বড় চালানসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগের একটি দল।গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইয়াছিন,মোঃ আলী হোসেন ও মোঃ হাবিবুল্লাহ। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহ কারী পুলিশ কমিশ নার মুহম্মদ মনিরুজ্জামান ডিএ মপি নিউজকে জানান,শুক্রবার (১৩ জানুয়ারি ২০২ ৩ খ্রি.) হাতির ঝিল তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।

তিনি বলেন,কতিপয় মাদক কারবারি হানিফ পরিব হনের একটি বাসযোগে ইয়াবাসহ বিশ্ব ইজতেমা যাত্রীদের সাথে চট্টগ্রাম হইতে ঢাকার ইজতেমা ময়দানের দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তি তে গোয়েন্দা পুলিশের একটি টিম হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকার বাটা জুতা দোকানের সামনে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত বাসটি আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে বাসটি রেখে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বাসটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিনে অপর এক অভিযানে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে তুরাগ থানার কামারপাড়া এলাকা য় তাদের অপর সহযোগী হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তি তে ডিএমপি নিউজকে তিনি আরো জানান,গ্রেফতা রকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST