August 26, 2026, 7:02 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে নারী সাংবাদিকের অর্ধগলিত দেহ উদ্ধার

Reporter Name

রিপোর্ট-সাগরিকা আক্তার মৌসুমী, ঢাকা জেলা

রাজধানীর হাতিরঝিলের মগবাজারে একটি বাসা থেকে শবনম শারমিন নামে এক নারী সাংবাদিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছ থানা পুলিশ মঙ্গল বার ২৭ ডিসেম্বর রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ ফয়সাল আহমেদ জানান,আমরা বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে বড় মগবাজার এলা কার ৩০৮ নম্বর বাসার পাঁচতলার একটি রুম থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে চার পাঁচ দিন পূর্বে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত নারী একটি অনলাইনের সাংবাদিক ছিলেন স্বামী মোঃ সাইদুল ইসলাম একটি অনলাইনের সাংবাদিক গত মার্চ মাসে স্বামী -স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেয়। গত ৪-৫ দিন পূর্বে পাশের লোকজন পাঁচ তলা থেকে দুর্গন্ধ পাই এবং দরজা বন্ধ দেখতে পাই পরে পুলিশকে খবর দিলে। পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করি। এই ঘটনায় স্বামী সাইদুল পলাতক রয়েছে।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর জেলায়। বর্তমানে বড় মগবাজার ৩০৮ নম্বর বাসা পাঁচ তলায় থাকতেন। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রিপোর্ট-সাগরিকা আক্তার মৌসুমী, ঢাকা জেলা।
যোগাযোগ-01894234695



Our Like Page
Developed by: BD IT HOST