October 25, 2026, 4:16 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী

Reporter Name

 

মোঃ মোজাম্মেল হোসেন বাবু

রাজশাহীতে ‘রাজশাহী পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাজশাহী পুলিশ লাইন্স গেট সংলগ্ন ‘পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।

এরপর, মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে অংশ গ্রহণ করেন। সেখানে- ‘ মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন তিনি।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন,

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- রাজশাহী জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST