September 15, 2026, 5:16 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে বিপুল পরিমাণে মাদকসহ নারী ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

রাজশাহীতে বিপুল পরিমাণে মাদকসহ নারী ব্যবসায়ী
নিজস্ব প্রতিনিধিঃআটক রাজশাহীর মতিহার থানা এলাকায় বিপুল পরিমাণে মাদকসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।গতকাল শুক্রবার ( ৭ এপ্রিল ) সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় মতিহার থানাধীন জাহাজঘাটি এলা কা থেকে মাদকসহ ঐ নারীকে আটক করা হয়।আটক ঐ নারী মাদক কারবারির নাম প্রিয়া খাতুন রুমি (১৯)। সে খোজাপুর জাহাজঘাটি এলাকার সজিব আলীর স্ত্রী। তাঁর স্বামী সজিব আলী দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় মাদক ব্যবসা করতেন।

মতিহার থানা সুত্রে জানা যায়, গত ৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার ওসি হাফিজুর রহমানের দিক নির্দেশনায় এস আই গোলাম মোস্তফা ও এএসআই শাওনসহ সঙ্গীয় ফোর্স উক্ত অভিযান পরিচালনা করেন।
থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা জাহাজঘাটি এলাকার সজিব আলীর নিজ ঘরের ড্রেসিং টেবিলের পাশে বস্তায় রক্ষিত ৫০ বোতল ফেন্সিডিল, ১০৪ গ্রাম হেরোইন, ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।। এ সময় তার স্ত্রী প্রিয়া খাতুন রুমিকে আটক করেন পুলিশ। তবে প্রিয়া খাতুনের স্বামী মুলহোতা মাদক কারবারি সজিব আলী সুকৌশলে পালিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উক্ত মাদক কারবারি বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণে মাদকসহ এক নারী মাদক কারবারি কে আটক করা হয়। তবে মুলহোতা ঐ নারীর স্বামী পালি য়ে যায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST