May 31, 2026, 1:15 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে ভাড়াটিয়া সেজে চুরি; চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে চুরির অভিযোগে চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামিরা হলেন,রাজশাহী জেলার চারঘাট থানার দৌলত পুর এলাকার মৃত শুকুর আলীর মেয়ে মোসা: আলোকা বেগম (৪৩) ও তাঁর মেয়ে রাজশাহী জেলার দূর্গাপুর থানার বর্ধনপুর এলাকার মো: মিজানুর রহমানেরর স্ত্রী মোছা: মিম খাতুন (২২) এবং মিমের স্বামী মো: মিজানুর রহমান (২৫)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার খানার চৌদ্দপাই এলাকার মোসা: সাথী খাতুন (২৯) একজন গৃহীনি এবং তাঁর স্বামী মো: মাসুদ রানা নান্টু (৩৪) বিদেশে থাকেন।গত ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে দুপুর ০১:০ ০টায় আসামি আলোকা ও মিম বাড়ী ভাড়া নেওয়ার জন্য সাথী খাতুনের বাড়িতে যায় এবং অপর আসামি মিজানুর বাড়ির বাহিরে অপেক্ষা করছিলো। আলোকা  জানায়, মিম তাঁর মেয়ে এবং বাহিরে অবস্থান করা মিজানুর তাঁর মেয়ের জামাই। মিজানুর পুলিশে চাকরি করে বলে মিথ্যা পরিচয় দেয়। বাড়িটি তাদের পছন্দ হয়েছে বলে সাথীকে জানায় এবং ঘরটি দ্রুত পরিস্কার করতে বলে।

ঘর পরিস্কার করা হলে আসামিরা সাথীকে গোসল করতে যেতে বলে। সাথী গোসল করতে গেলে সেই সুযোগে আসামিরা তাঁর ঘর ঢুকে শোকেসের ভিতরে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৫৬ হাজার ২৫০ টাকা মূল্যের স্বর্ণা লঙ্কার চুরি করে নিয়ে যায়।সাথী খাতুনের উক্ত অভিযোগে র পরিপ্রেক্ষিতে মতিহার থানায় একটি চুরির মামলা রুজু হয়।

মামলা রুজুর পরবর্তীতে আরএমপি’র উপ-পুলিশ কমিশনা র (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক,পিপিএম-এর নেতৃত্বে মতিহার থানার অফিসার ইনচার্জ মো: রহুল আমিন এসআই মো: পলাশ আলী ও তাঁর টিম চুরি হওয়া টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারসহ আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে মতিহার থানা পুলিশের ঐ টিম আজ ৬ অক্টোব র ২০২৩ খ্রিস্টাব্দ (৫ অক্টোবর দিবাগত) রাত ০২:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজ শাহী জেলার দুর্গাপুর থানা পুলিশের সহযোগিতায়  হোজা অনন্তপুর এলাকা হতে আসামি মিম ও তাঁর স্বামী মিজানুর কে গ্রেফতার করে। মিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি তাঁর মা আলোকাকে চারঘাট থানা পুলিশের সহযোগিতায় বালুদিয়া এলাকায় তাঁর বোনের বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তাঁরা পেশাদার চোর ও চোর দলের সক্রিয় সদস্য। তাঁরা রাজশাহী মহানগরী ও রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় প্রতারনা করে চুরি করেচ থাকে। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বেরও চুরির মামলা রয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST