October 6, 2026, 2:37 pm
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা! শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে রাবি ক্যাম্পাসে ২৭ বহিরাগত আটক, পুলিশের কাছে সোপর্দ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

স্কুল-কলেজ চলাকালীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পোশাক পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে আড্ডা, মাদক ও বিভিন্ন অসামাজিক কাজে সম্পৃক্ত হওয়ার অভিযোগে ২৭ বহিরাগতকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক অভিযানে তাদের আটক করা হয়।প্রক্টর দপ্তর সূত্র জানায়, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি ও ইবলিশ চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ২৭ জন বহিরাগতকে আটক করা হয়। তারা সবাই নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। প্রক্টর দপ্তরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নগরীর মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ইতোপূর্বে ক্যাম্পাসে সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে এবং এ বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

আইডি কার্ড ব্যতীত ক্যাম্পাসে কেউ যাতে চলাফেরা না করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযান পরিচালনার সময় বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিসহ বিভিন্ন জায়গায় স্কুল-কলেজ চলাকালীন স্কুলের ড্রেস পরে এসে বসে আড্ডা দিতে এবং সময় কাটাতে দেখা যায়। তাই তাদের প্রক্টরের দপ্তরে ধরে এনে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ইতোমধ্যে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে যাতে তারা এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে- হস্তান্তর করার সময় এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST