October 1, 2026, 8:19 pm
শিরোনামঃ
শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: ইসমাইল জবিউল্লাহ কন্যাশিশু বোঝা নয়, অপার সম্ভাবনার- পিতা-মাতার অহংকার ১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি দেওয়া হয়

Reporter Name

মোঃ মোজাম্মেল হোসেন বাবু

রাজশাহী কারাগারে গোদাগাড়ীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।বুধবার দিবা গত রাত ১০ টা ১ মিনিটে রকিবর রহমান ওরফে ওকিবর নামের ওই আসামীর ফাঁসি কার্যকর করা হয়। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে। তিনি ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।
১৯৯৯ সালের একটি হত্যা মামলায় রকিবর রহ মানের মৃত্যুদন্ড দেন আদালত। এরপর তার প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি কর্তৃক নাকচ হলে বুধবার দিবাগত রাতে ফাঁসি কার্যকর করে রাজশাহী কেন্দ্রী য় কারাগার কর্তৃপক্ষ।

প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাঁসি কার্যকরের পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২ জানুয়া রি খোরশেদা খাতুন নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় খোরশেদার বাবা আব্দুল জব্বার সাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন গোদাগাড়ী থানায়।এ মামলায় শুনানি শেষে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালত ২০০৪ সালের ৮ আগস্ট চার আসামের মৃত্যুদণ্ড প্রদান করেন। তারা হলো, হেলাল উদ্দিন, রকিবর রহমান, লাল মোহাম্মদ ও বাছির উদ্দিন। তাদের মধ্যে বুধবার রাতে রকিবুর রহমানের মৃত্যু দণ্ড কার্যকর সম্পন্ন করা হলো।



Our Like Page
Developed by: BD IT HOST