September 30, 2026, 3:26 pm
শিরোনামঃ
১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা অ্যাডিশনাল আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারে ন্সের মাধ্যমে আগস্ট/ মাসের অপরাধ পর্যালোচনা ঢাকার আদালত থেকে ৩০ জন কয়েদি নিয়ে একটা প্রিজন ভ্যান রওনা দিয়েছিল গাজীপুরের কাশিমপুর ঘাটাইল উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নূরী তাসমিন ঊর্মি ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টে/নে/হিঁ/চ/ড়ে হাসান কে নিয়ে যায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী বাঘায় সাফ অনূর্ধ্ব – ১৭ ফুটবলার স্বপন হোসেনকে সংবর্ধনা

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফঃ

রাজশাহী জেলার বাঘায় বাংলাদেশ জাতীয় দল(সাফ) অনূর্ধ্ব – ১৭ ফুটবল দলের খেলোয়াড় স্বপন হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর আগে, ছাদখোলা জিপে বাঘায় পৌঁছলে মুর্হুমুহু স্লোগান আর বাদ্যের তালে উৎসবমুখর পরিবেশে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেওয়া হয়।

বুধবার (১৯ অক্টোবর) সকালে তাকে বাঘা উপজেলা বটমূল চত্তরে এ সংবর্ধনা দেওয়া হয়। তার বাড়ি ফেরার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার বলেন, স্বপনের পথচলা সহজ ছিল না। জীবনের সঙ্গে যুদ্ধ করে এই সাফল্যের যাত্রা সবে শুরু হলো, সেটি যেন থেমে না যায়। তার খেলার নৈপূণ্যর মাধ্যমে একদিন বিশ্বজয় করবে বাংলাদেশ।

’তিনি আরও বলেন, ‘কঠোর পরিশ্রমের এই ধারা অব্যাহত রাখতে হবে। তাদের এই ফুটবলারদের হাত ধরে ফুটবল দল আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ।’

এ সময় ভক্তদের উদ্দেশ্যে স্বপন বলেন, ‘আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আজ খুশির দিন। সংবর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন। আপনাদের সীমাহীন সমর্থন আগামী দিনেও আমার মনোবল দৃঢ় করবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,সহকারী কমিশনার ভূমি জুয়েল আহমেদ,পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ রন্জু,চকরাজাপুর ইউপি বাবুল দেওয়ান,বাউসা ইউপি তুফান,রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম,বাঘা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক কোচ জাফর ইকবাল,স্থানীয় কোচ ও সাবেক খেলোয়ার আঃসাত্তার,স্বপন হোসেনের বাবা দুলাল হোসেন বাঘা প্রেসক্লাবের সভাপতি আঃলতিফ মিয়া,প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রেষ্ট,নগদ অর্থ, চেক ও ক্রিয়া সামগ্রী স্বপনের হাতে তুলে দেন।



Our Like Page
Developed by: BD IT HOST