August 16, 2026, 10:00 pm
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী সদর দলিল লেখক সমিতি’র আজীবন সভাপতি মনোনীত হলেন মহিদুল হক

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগের আহবায়ক এবং রাজশাহী জেলা ও সদর সদর দলিল লেখক সমিতির সভা পতি আলহাজ্ব মোঃ মহিদুল হককে সদর দলিল লেখক সমিতি’র আজীবন সভাপতি মনোনীত করা হয়েছে।১৮ই ফেব্রুয়ারী (শনিবার) বেলা ১১টায় রাজশাহী দলিল লেখক সমিতি’র হলরুমে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ,রাজশাহী বিভাগের আহবায়ক এবং রাজশাহী জেলা ও সদর সদর দলিল লেখক সমিতির সভা পতি আলহাজ্ব মোঃ মহিদুল হক।

উক্ত সভায় বার্ষিক আয়-ব্যায়ের হিসাব প্রদান করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা পাস করা হয় এবং সমিতির সার্বিক উন্নয়নকল্পে বিভিন্ন প্রকার আলোচনা অন্তে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় নিমাই কুমার ভকতকে প্রধান নির্বাচন কমিশনার ও আব্দুর রকিব বুলবুলকে যুগ্ম নির্বাচন কমিশনার করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। পরবর্তিতে সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব মোঃ মহিদুল হককে রাজশাহী সদর দলিল লেখক সমিতির আজীবন সভাপতি হিসেবে মনোনীত করা হয় এবং অবশিষ্ট ১০ পদে আগামী ২রা মার্চ ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

এসময় সাধারণ সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ জাকাতুল্লাহ মলার,হুমায়ুন আক্তার মাবুল, সিরাজ উদ্দিন বাবু,মোস্তাফিজুর রহমান বাবলু, আতিকুল ইসলাম তপন,শামিম হাসান,বাবুল সরকার,সেলিম উদ্দিন ও দুলাল হোসেন,হাফিজুর রহমান সাগর,সাদিয়া রহমান ভুটান,আল মামুন, আব্দুর রহমান সহ সমিতির সাধারন সদস্যবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST