August 27, 2026, 4:13 pm
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজারহাটে ফাতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসার অনিয়মের অভিযোগ উঠেছে: এলাকায় তোলপাড়

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসার অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত
এলাকায় তোলপাড়।ফেরৎ গেলেন ডিজির প্রতিনিধি ড.আবুল কালাম আজাদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান।

শনিবার ৮ অক্টোবর দুপুর ১১ঃ৩০ মিনিটে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির ফতেখাঁ কারামতিয়ার দাখিল মাদ্রাসার সহকারী সুপার,পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ প্রকাশিত হয়েছে। তারই প্রেক্ষিতে শনিবার লিখিত পরীক্ষার আয়োজন করে অত্র প্রতিষ্ঠান। নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার আগেই নিয়োগ দিতে চেয়ে একাধিক প্রার্থীর কাছে টাকা নেয়ার অভিযোগ ওঠে আসে ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে।

নিয়োগ দিতে চেয়ে মাদ্রাসার শিক্ষক ও কমিটির লোকজন একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নিলেও গোপনে নিয়োগ প্রদানের বিষয়টি জানাজানি হলে টাকা ফেরত পেতে মহরা চালায় চাকুরী প্রত্যাশিত ব্যক্তিরা।

চাকুরী প্রত্যাশিত ব্যক্তিদের মহড়া ও স্থানীয় লোকজনের উপচে পড়া ভীড়ে মাদ্রাসার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদ্রাসা ত্যাগ করার সঙ্গে সঙ্গে চাকুরী প্রত্যাশী ব্যক্তি ও শিক্ষক কমিটির লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে । এসময় মাদ্রাসার সুপার গোলাম রব্বানী ও শিক্ষক মাহফুজার রহমান মাদ্রাসায় অবরুদ্ধ হয়।

এবিষয়ে মাদ্রাসার সুপার গোলাম রব্বানী বলেন, আমি নিয়োগের বিষয়ে কোন প্রার্থীর কাছে টাকা নেইনি। টাকা নিয়েছে সহ সুপার মাহফুজার ও খোরশেদ আলম, তারাই সবকিছু করেছে। আমি যাতে নিয়োগ সম্পর্কে কোন কিছু বলতে না পারি তারা এ জন্য আমার কাছে ফাকা চেকের পাতা ও স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছে।

রাজারহাট উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ জামান বলেন, পরিবেশ উত্তপ্ত থাকার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ডিজির প্রতিনিধি ডঃ আবুল কালাম আজাদ বলেন অনুপস্থিতির কারণে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST