August 14, 2026, 9:18 pm
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব-১৪ এর অভিযানে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর সাইবার সুরক্ষা আইন সংশোধনে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় রাজারহাট ইউনিয়নের সর্ব স্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা: শাহাদাত হোসেন লাল অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে গ্রেফতার ০৫, বিপুলসংখ্যক সিম ও চেকবই জব্দ মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের শরীয়তপুরে জাজিরায় একের পর এক মজুদকৃত বোমার বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজারহাট ইউনিয়নের সর্ব স্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা: শাহাদাত হোসেন লাল

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম-কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

প্রিয় রাজারহাট ইউনিয়নবাসী।
আসসালামুয়ালাইকুম/আদাব
আমি মোঃ শাহদাৎ হোসেন লাল।
আমি পেশায় একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী।
আর একটা কথা না বললেই নয়
আমার বাপ চাচারা সবাই ব্যবসা করতেন যার ফলশ্রুতিতে আমিও আজ ব্যবসায়ী। ছোট থেকে অনেক কষ্ট করেছি। তাই আমি অন্যের কষ্টের ব্যাথা বুঝতে পারি।

আপনাদের দোয়া ও আশীর্বাদ ও সমর্থনে রাজারহাট বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের মাঝে দায়িত্ব পালন করে আসছি।
এজন্য মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই।
পাশাপাশি পরপর দুই বার রাজারহাট বাজারের ইজারাদারের দায়িত্ব পালন করে আসছি।

আমি আগে থেকেই দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেকোনো মানুষের আপদ বিপদে পাশে থাকার চেষ্টা করি।
আমি কখনো ভাবিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবো।
দীর্ঘদিন থেকে রাজারহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অনেক শ্রদ্ধাভাজন মুরুব্বিগণ তরুণ ও যুবক ভাইয়েরা আমাকে বিভিন্ন ভাবে উৎসাহ উদ্দীপনা জোগান
তাদের মূল্যবান মতামতের ভিত্তিতে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মত প্রকাশ করি।

জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে আল্লাহ পাক যদি আমাকে এই মহান দায়িত্ব আমাকে দান করেন
তবে আমিও তার নামে শপথ করে বলছি।
ধর্ম বর্ণ যে যার দিক
সবার উপরে মানবিক

এই প্রতিপাদ্য কে সামনে রেখে আমি যেন আমার দেয়া প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করে অতীতের সকল অনিয়ম দুর্নীতি রুখে দিয়ে
একটি জনবান্ধব মানবিক রাজারহাট ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য।
আমি সেই সঙ্গে অঙ্গীকার করছি
জনগণের সকল প্রকার সেবার ক্ষেত্রে সকলের অধিকার সমান হবে।

আরো অঙ্গীকার করছি ইউনিয়ন পরিষদের গ্ৰামীন অবকাঠামো উন্নয়নে আমি মসজিদ মন্দির রাস্তা কালভার্ট সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ শিক্ষার মানোন্নয়নে সার্বিক তদারকি করবো।
তৎসংগে আগামী প্রজন্মের তরুণদের ক্রিড়া বান্ধব পরিবেশ সৃষ্টি করে স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে শতভাগ মাদক ও জুয়া মুক্ত করে একটি সুখী ও সমৃদ্ধময় রাজারহাট ইউনিয়ন উপহার দিবো ইনশাল্লাহ।

আর একটি উদাত্ত আহ্বান ব্যক্ত করছি আমি আপনাদের মহামূল্যবান ভোটে নির্বাচিত হলে পরাজিত সকল প্রতিদ্বন্দ্বী ভাইদের একত্রে মিশে মিশে সকলের সু মতামতের ভিত্তিতে সম্মিলিত উদ্যোগে ইউনিয়নের শান্তি শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা করবো।

আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নের জনস্বার্থে যেকোনো আপদ বিপদে দিনরাত ২৪ ঘন্টা আমার বাড়ির দরজা
উন্মুক্ত থাকবে।

পরিশেষে আবারো সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি আল্লাহ যেন আমাকে জনগণের সেবক হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।



Our Like Page
Developed by: BD IT HOST